গোপালগঞ্জে নিখোঁজের ১১ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫

লাশ

গোপালগঞ্জে নিখোঁজের ১১দিন পর ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের তুতবাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামে। তার বাবার নাম মৃত অভিমান্য পোদ্দার।

সদর থানার ওসি জানান, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের তুতবাটি এলাকার রাস্তার পাশের খাদের পানির কচুরীপানার থেকে  অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, লাশটি নিখোঁজ ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি রাস্তার পাশের খাদের পানিতে কচুরীপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়। এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গত ৬ জানুয়ারি সে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। এ নিয়ে তার ভাই প্রকাশ বিশ্বাস গত ৮ জানুয়ারি টুঙ্গিপাড়া থানায় একটি জিডি করেন।

অজ্ঞাতনামা একটি লাশ গোপালগঞ্জ সদর থানা পুলিশ উদ্ধার করেছে এমন খবর পেয়ে নিহতের ভাই প্রকাশ পোদ্দার সেখানে গিয়ে লাশ সনাক্ত করে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী