‘পলিথিন পরিহার করে পাট শিল্পকে এগিয়ে নিতে হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৯:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:২৩

পাট ও বস্ত্র মন্ত্রীকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা পাট শিল্পকে এগিয়ে নিতে হলে পলিথিন পরিহার করতে হরে। শুক্রবার রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দূষণ, ভেজাল, মাদক, যৌতুক, মানবপাচার, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। পলিথিন পরিহার করার বিষয়টি নিয়েও তারা কাজ করবেন বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা যে হারে পলিথিন ব্যবহার করছি, তাতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আর পলিথিন পরিহার করলে এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাঁচতে পারি।’ তাই পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেতে সবাইকে পাট জাতীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, হাজী খলিল সিকদারসহ অনেকে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম