নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১০:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১১:১২

এই বাড়ি থেকেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাকান্দা এলাকার হাসানুল হকের বাড়ির দ্বিতীয় তলা থেকে গৃহবধূ নাঈমা রহমানের (৩৫) আগুনে পোড়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র ঘোষ একথা জানিয়েছেন।

পুলিশ ও নাঈমার বড় মেয়ে আনুশী জানায়, মাবিয়া ভবনে প্রায় পাঁচ বছর ধরে তারা ভাড়া থাকে। তার বাবা থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমান মিয়া। শনিবার সকালে ছোট ভাই নাফিস (৮) স্কুলে চলে যায় এবং সকাল ১১টায় সে (আনুশী) স্কুলে যায়। আনুশী স্কুল থেকে দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে বাসায় এসে দেখে দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে। বেড রুমে গিয়ে মাকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখে সে প্রতিবেশীদের জানায়। এসময় প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রফিকুল ইসলাম জানান, কে বা কারা ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ৫-৬ আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা ঘরের কাপড়চোপড় শরীরে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। কী কারণে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ধারালো মাছ কাটা বটি, একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।’

নারায়ণগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে  আমরা ঘটনাটি শিগগিরই উদঘাটন করতে পারবো। আশপাশের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে কিনা না, তাও আমরা তদন্ত করে দেখছি।

/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের