রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৪:২৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:২৪

ট্রেনে কাটা পড়ে মৃত্যু রাজবাড়ীতে ট্রেনেরে নিচে কাটা পড়ে ফিরোজ আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের অদূরে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফিরোজ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর গ্রামের দুলাল সরদারের ছেলে।

ওসি আকবর হোসেন জানান, সকালে মোবাইল ফোনে কথা বলতে বলতে গঙ্গাপ্রসাদপুর এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাটাহাটি করছিলেন ফিরোজ। এসময় রাজবাড়ী রেলস্টেশন থেকে পোড়াদহের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেনটি তাকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন নিহতের পরিবারের লোকজন। যার পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম