নবাবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৮:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

সড়ক দুর্ঘটনা ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সিয়াম হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা সিয়ামের দুই বন্ধু প্রকাশ রায় (১৮) ও আকাশ মণ্ডল (১৯)। রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম নবাবগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম মো. সেকান্দার আলী। বাড়ি কঠুরি গ্রামে।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন মৃধা বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর ১২টায় সিয়াম হোসেন তার দুই বন্ধু প্রকাশ রায় ও আকাশ মণ্ডলকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরি ব্রিজের সামনে আসলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সিয়ামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। প্রকাশ রায়ের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে আকাশ মণ্ডলকে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী