মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৯:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:৩০

গ্রেফতার

মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির দেওয়ানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ।

ট্রলারের মালিক জাকির দেওয়ান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে।

রবিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জ পঞ্চবটি এলাকা থেকে পলাতক ট্রলার মালিক জাকির দেওয়ানকে গ্রেফতার করা হয়। তাকে মুন্সীগঞ্জ আদালতে নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম মামলাটি করেন। মামলার প্রধান আসামি মাদারীপুর জেলার শিবচর এলাকার মৃত করিম বেপারির ছেলে সারেং মো. হাবিব (৫৫) এবং অজ্ঞাত মালবাহী জাহাজের চালক।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম