টাঙ্গাইলে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এসআইসহ পাঁচজন আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ২০:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:০৮

ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এএসআইসহ পাঁচজন আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতি চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৫জনকে আটক করে স্থানীয় জনতা। শনিবার (১৯ জানুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক আলমাছ মিয়া বলেন,‘শনিবার রাত আনুমানিক দুইটার দিকে আমার থাকার ঘরের দরজায় আঘাত করার পর আমরা আতঙ্কিত হয়ে উঠি। এসময় আমরা বাইরে ৬/৭ জন লোকের একটি দল দেখতে পাই। তারা পুলিশ পরিচয় দিলেও তাদের পোশাক দেখে পুলিশ মনে হয়নি। পরে তারা জোরপূর্বক ঘরে ঢুকার সময় আমরা চিৎকার শুরু করি। এসময় পাশের লোকজন এসে তাদের পাঁচজনকে ধরে ফেলে। এসময় সেখান থেকে দুইজন পালিয়ে যায়।’

আটক ব্যক্তিরা হলেন, মির্জাপুর থানার এসআই সোহেল কদ্দুছ, রংপুরের শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন, মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘মূলত ঘটনাটি ডাকাতির চেষ্টা না। এসআই সোহেল কদ্দুছ মাদক অভিযানে গিয়ে ভুলে অন্য বাড়িতে চলে যায়। যার ফলে এ ধরণের ঘটনা ঘটেছে। এসআই সোহেল কদ্দুছ সাদা পোশাকে গিয়ে যে অপরাধ করছেন এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে।

আটক অন্যদের বিষয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের