মাকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার, সন্তানের দায়িত্ব নিলো র‌্যাব

গাজীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:০৫

শিশু সাথীর ভরণপোষণের জন্য দুই লাখ দিয়েছে। র‌্যাব অন্য দিকে সাথীর নিহত মা আফরোজা গাজীপুরে স্বামী ও তার সহযোগীদের হাতে নিহত গার্মেন্টস কর্মী আফরোজা খাতুনের ৫ বছরের মেয়ে সাথীর পড়াশোনা ও ভরণপোষণসহ সব দায়িত্ব নিয়েছে র‌্যাব। রবিবার র‌্যাব-১ অধিনায়ক সাথীর পড়াশোনা ও পুনর্বাসনের ২ লাখ টাকার চেক দিয়েছে। এ ছাড়াও শিশুটিকে দেখাশোনার জন্য তার দিনমজুর মামাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাজীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল সরোয়ার-বিন-কাশেম।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে গত ৩ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ উত্তরপাড়া এলাকার গার্মেন্টস কর্মী আফরোজা বেগমকে (২৬) তার স্বামী শাহজাহান মিয়া শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে দিয়ে ঢাকনা দিয়ে গুম করার চেষ্টা করে। লাশ গুম করার সময় ঘটনাটি নিহত আফরোজার দুই আত্মীয় দেখে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের স্বামী পালিয়ে যায়। ৪ জানুয়ারি ভোররাতে ওই সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ৮ দিন পর ১১ জানুয়ারি র‌্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে দুই সহযোগীসহ নিহতের স্বামী শাহজাহান মিয়াকে (২৮) গ্রেফতার করে।

এদিকে, আফরোজা ও শাহজাহান দম্পতির সাথী নামে ৫ বছরের এক কন্যাসন্তান রয়েছে। মা-বাবার অবর্তমানে ওই শিশুটি অসহায় হয়ে পড়েছে। মা খুন হওয়ার পর থেকে সাথীকে তার মামা আনোয়ার হোসেন নিজের কাছে নিয়ে যান। আনোয়ার হোসেন পেশায় দিনমজুর এবং তার ঘরেও দুই সন্তান রয়েছে। অভাব-অনটনের সংসারে সাথীর ব্যয়ও বহন করা তার কষ্টসাধ্য। বিষয়টি র‌্যাব-১ অধিনায়কের নজরে আসে। পরে তিনি শিশু সাথীর ভবিষ্যতের কথা চিন্তা করে তার পড়াশোনা ও ভরণপোষণসহ সব দায়িত্ব নেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ অধিনায়ক রবিবার সাথীর পড়াশোনা ও পুনর্বাসন বাবদ এক লাখ টাকা ও সদর দফতর থেকে আরও এক লাখ টাকাসহ মোট দুই লাখ টাকার চেক দেন। এছাড়াও তার মামা আনোয়ার হোসেনের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।

নিহতের মামা একামত হোসেনসহ স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর আগে একই কারখানায় চাকরি করার সুবাদে গাইবান্ধা সদর উপজেলার জিকাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ের সঙ্গে জামালপুরের সানন্দবাড়ির মন্ডলপাড়া এলাকার শাহজাহান মিয়ার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর আফরোজা তার স্বামী-সন্তান নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওরাইদ উত্তরপাড়া এলাকার মুকুল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। আফরোজা স্থানীয় সালনা এলাকার শ্যামলী পোশাক কারখানার শ্রমিক। আর তার স্বামী শাহজাহান জোলারপাড় এলাকার একটি স্টিল মিলে চাকরি করেন। আফরোজার বাবা বিল্লাল হোসেন গাজীপুরের ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেখানেই তিনি পরিবার নিয়ে থাকেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম