গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

আদালত

গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে বিল্লাল ভূঁইয়া (৬০) নামে একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ মেজবাহ উদ্দিন এ রায় দেন। এসময় আসামি বিল্লাল ভূঁইয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল ভূঁইয়া শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের রহম উদ্দিন ভূঁইয়ার ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ফজলুল কাদের। তিনি এসব তথ্য জানিয়ে রায়ে সন্তোষ প্রকাশ করেন।

পিপি ফজলুল কাদের আরও জানান, এ মামলায় অন্য দুই আসামি রুবেল ও হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ মামলার চার্জশিট থেকে তাদের অব্যাহতি দেয়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে বিল্লাল ভূঁইয়া। পরে মেয়েটির কাছে ঘটনাটা জানতে পেরে তার মা বাদী হয়ে তিন জনকে আসামি করে ২১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৭ নভেম্বর বিল্লাল ভূঁইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী