অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ১২ কর্মী হঠাৎ অসুস্থ্

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৬

অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ১২ কর্মী হঠাৎ অসুস্থ্ অগ্রণী ব্যাংকের কোটালীপাড়া শাখার ম্যানেজারসহ ১২ কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন। পরে তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। এর মধ্যে সাত জন কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনও গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কি না তা জানা যায়নি।
অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিরণ্ময়য় মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘খবর পেয়ে আমরা গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ায় যাই। ব্যাংকের ভেতরে জেনারেটর চলছিল। জেনারেটর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হঠাৎ করেই ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ্ হয়ে পড়তে থাকেন। ঘটনার সময় গার্ড মধুসূদন কিছুটা সুস্থ্ ছিলেন। তখন তার চিৎকারে পার্শ্ববর্তী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে অগ্রণী ব্যাংকের অসুস্থ্ হয়ে পড়া কর্মীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
কোটালীপাড়া হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্যাংকের ম্যানেজার স্বপন মালাকার (৫০), কর্মকর্তা রিপন বাড়ৈ (৩৩), ক্যাশ কর্মকর্তা তন্ময় বিশ্বাস (৩২), মিল্টন মণ্ডল (৩৩), গার্ড মধুসূদন স্বর্ণকার (২৫), মহান্দ রায় (৩৫), উজ্জ্বল বৈদ্যকে (২২)।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, ‘অগ্রণী ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্ হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এএমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম