মাহমুদনগর খেলার মাঠে হবে মিনি স্টেডিয়াম: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩০

মাহমুদনগর খেলার মাঠে হবে মিনি স্টেডিয়াম: মেয়র আইভী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর কবরস্থান সংলগ্ন খেলার মাঠকে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এই স্টেডিয়ামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে নাম করার প্রস্তাব এসেছে। এটি করার জন্য চেষ্টা চালিয়ে যাবো। ’
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মাহমুদনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মেয়র আইভী বলেন, ‘মিনি স্টেডিয়াম করার জন্য ইতোমধ্যে ১ কোটি ২৬ লাখ টাকা বাজেটের টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে অবকাঠামোগত কাজ শুরু করা হবে।’
মেয়র আইভী আরও বলেন, ‘জনশক্তিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। জনগণের ওপর কোনও শক্তিই টিকতে পারে না। আমি সবসময় আপনাদের নিয়ে কাজ করতে চাই।’
এলাকাবাসীকে উদ্দেশ করে আইভী বলেন, ‘আপনাদের (মাহমুদনগরবাসীর) প্রাণের দাবি মাহমুদনগর কবরস্থান সংলগ্ন মাঠটি যেন কেউ দখল করতে না পারে। ইনশাল্লাহ এটা কখনোই হবে না। এই মাঠকে আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো করে গড়ে তুলতে যা যা লাগে আমি সব ব্যবস্থা করবো।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাদামতলী চাউল আড়ৎ বনিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফায়সাল মোহাম্মদ সাগর, কাউন্সিলর গোলাম নবি মুরাদসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের