অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২

কারাদণ্ড নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূরে আলম ওরফে জীবন নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় নূরে আলম পলাতক ছিলেন।

নূরে আলম চাঁদপুর জেলার মতলব থানার সুজাতপুর গ্রামের মৃত ফকির চাঁন ড্রাইভারের ছেলে। সে ফতুল্লার তল্লা বড় মসজিদ এলাকায় ভাড়া থাকতো।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পিপি জাসমীন আহাম্মেদ জানান, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর রাতে নগরের চাষাঢ়ার খাজা সুপার মার্কেটের সামনে থেকে একটি দেশি ওয়ান শুটারগানসহ নূরে আলমকে গ্রেফতার করেন তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই খন্দকার জহির উদ্দিন হাওলাদার। এ ঘটনায় নূরে আলম জীবনের বিরুদ্ধে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম