ইঞ্জিন বিকল, ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪

ফাইল ফটো আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছেছে। এটি কাজ শুরু করেছে। ইঞ্জিন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান