কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রিডস্টেশনে আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫১

কেরানীগঞ্জের আগুন ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত একটি গ্রিডস্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় আগুনের সূত্রপাত হয়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মালঞ্চ এলাকায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই পল্লী বিদ্যুতের একটি গ্রিডস্টেশন নির্মিত হয়। এই স্টেশনটি উদ্বোধনের আগেই হঠাৎ সেখানে আগুন লাগে। আগুনের খবর পাওয়ার পরেই আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্বকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে জানতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘নবনির্মিত পল্লী বিদ্যুতের গ্রিডস্টেশনে এখনও আগুন জ্বলছে। তবে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে। আমরা এখানে নিরাপত্তা দেওয়ার কাজ করছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের