গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩

গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

গোপালগঞ্জ সদর উপজেলার কারারগাতি গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ মুক্তা বেগম (২৫) কারারগাতি গ্রামের রানা শেখের স্ত্রী। রানা শেখ পেশায় বাসচালক। তাদের দুটি সন্তান রয়েছে।

মুক্তাকে হত্যার অভিযোগ করে তার বাবা আজিজুল শেখ সাংবাদিকদের বলেন,‘শহরে আসার পথে ইজিবাইকের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে নিহতের ঘটনা বলে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া কে বা কারা তার মেয়ের লাশ সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে।

নিহতের ভাই রুবেল শেখ বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে শহরের কোথাও এমন ঘটনা ঘটেছে বলে কারো জানা নেই। এটি পরিকল্পিত হত্যাকান্ড।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী রানা শেখকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম