আন্দোলন জোরদার করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: নজরুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ২০:১৭আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:১৭

আন্দোলন জোরদার করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: নজরুল ইসলাম আন্দোলন জোরদার করে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আর যদি খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমারা সবাই তার কাছে ফিরে যাবো।’
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব শহীদ হানিফ খান মিলনায়তনে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও দলীয় সদস্য ইব্রাহীম স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
স্মরণসভা কমিটির আহ্বায়ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামসহ দলীয় নেতারা।
নজরুল ইসলাম খান বলেন, ‘নয় বছর এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করে বিএনপি ক্ষমতায় এসেছিল। এখন ১২ বছর ধরে নিষ্ঠুর সরকারের অধীনে দেশ চলছে। একজন ইয়াবা ব্যবসায়ীর চিকিৎসা হয় বার্ডেম হাসপাতালে, আর তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ভালো প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না সরকার।’
নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কী চাচ্ছে ? সরকার কি খালেদা জিয়ার অপমৃত্যু চাচ্ছে ?’ খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করার ববিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ