স্কাউট জাম্বুরির উদ্বোধন করতে আজ গাজীপুর যাবেন রাষ্ট্রপতি

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১০:৩৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৫:৩০

স্কাউট জাম্বুরী গাজীপুরে শুরু হয়েছে দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরি। কালিয়াকৈরে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে জাম্বুরি। রাষ্ট্রপতি ও চিফ স্কাউট আবদুল হামিদ রবিবার (১০ মার্চ) বিকালে জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাম্বুরির বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সচিব ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা  উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের  জাম্বুরির মূল এরিনার নামকরণ করা হয়েছে। এছাড়াও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে চারটি ভিলেজের নামকরণ করা হয়েছে।

স্কাউট জাম্বুরী বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মশিউর রহমান জানান, এবারের জাম্বুরিতে চারটি ভিলেজ আছে। এর অধীনে ১২টি সাব ক্যাম্প থাকবে। এগুলো কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হয়েছে।

তিনি জানান, এবারের জাম্বুরির থিম হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ।’ এবারের জাম্বুরিতে দেশ থেকে ১০২২ টি স্কাউট দলের ১০ হাজার ৯৮ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করেছে। এছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলংকা, নেপাল, ব্রুনাই দারুস সালাম, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ৪১৭ জন স্কাউট।

স্কাউট জাম্বুরির উদ্বোধন করতে আজ গাজীপুর যাবেন রাষ্ট্রপতি প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে স্কাউট সদস্য সংখ্যা ১৭ লাখ। ২০২১ সালের মধ্যে স্কাউট সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ স্কাউটস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ