টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

গাজীপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১১:০৯আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:০৯

টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ গাজীপরের টঙ্গীতে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে পুলিশের গুলিতে দুই ছিনকারী গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) ভোররাত পৌনে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য জানান।
আহত পুলিশ সদস্যরা হলেন- টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান, কনস্টেবল রাজ্জাক ও রফিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু’জন হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর এলাকার মমিজ উদ্দিন (২৩) ও গাজীপুর মহানগরের বাসন থানার পালেরপাড়া এলাকার মোশারেফ হোসেন (৩৫)। তাদেরকে টঙ্গীর আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতার আরও দু’জন হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কটাপুর বাজার এলাকার আখলেছ (২০) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার গোপালপুর এলাকার ইমরান (২২)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঢাকার আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করে পালানোর সময় রাত আনুমানিক পৌনে চারটায় টঙ্গীর তিলারগাতি রোড এলাকায় টহল পুলিশ তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা উপ-পরিদর্শক (এসআই) হাসানের হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আত্মরক্ষার্থে কনস্টেবল আব্দুর রহমান দুই রাউন্ড ও রফিকুল দুই রাউন্ড মোট চার রাউন্ড গুলি করে চার ছিনতাইকারীকে আটক করে। আটকের সময় তাদের তল্লাশি করে ৪টি মোবাইল, একটি ল্যাপটপ, দুটি ছোড়া ও দুই হাজার ২৪৭ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে ধস্তাধস্তিতে দুই কনস্টেবল আহত হন। পুলিশের গুলিতে পায়ে জখম অবস্থায় মমিজ উদ্দিন ও মোশারেফ হোসেনকে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠনো হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের