গোপালগঞ্জে নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৪:৩৩আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৮:৪৮

গোপালগঞ্জ গোপালগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। গোপালগঞ্জের পাঁচ উপজেলার প্রার্থী ও সমর্থকরা রাত দিন নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যে যার মতো নতুন নতুন কৌশল অবলম্বন করে ভোটারদের কাছে ভোট চাইছেন। নির্বাচনি প্রচার প্রচারণায় পুরুষের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করেছেন।

যে যার পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রচারণায় শামিল হয়েছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট হাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট চেয়ে বেড়াচ্ছেন এসব প্রার্থী ও সমর্থকরা। দুপুর ২টার পর মাইকে চালানো হচ্ছে প্রচারণা। কেউ গানের তালে তালে, কেউবা মুখরোচক কথার মাধ্যমে ভোট চাইছেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক বরাদ্দ না হওয়ায় প্রার্থীদের বেশ বেগ পেতে হচ্ছে। দুইজন চেয়ারম্যান প্রার্থী ছাড়া বাকি প্রার্থীরা সবাই আওয়ামী লীগ নেতাকর্মী।

স্থানীয় নেতারা যার যার পছন্দের নেতাকর্মী বা সমর্থকদের সঙ্গে নিয়ে পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইছেন। কেউ কেউ আবার নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ মনোনীত কোনও প্রার্থী না থাকায় সাধারণ জনগণ যে যার মতো প্রার্থী পছন্দ করে অনেকটা উৎসবের আমেজে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ১৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, মুকসুদপুরে ৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
এরমধ্যে দুইজন প্রার্থী রয়েছে জাকের পার্টি ও জাতীয় পার্টির। বাকি ১৭ জন প্রার্থী আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা। এসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে নিজেদের পছন্দ মাফিক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৪ মার্চ জেলার ৫ উপজেলায় প্রায় সাড়ে ৮ লাখ ভোটার তাদের আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবেন।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক