উপজেলা নির্বাচন

গোপালগঞ্জে ‘আনারসের’ নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ০৪:২৯আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৪:৩৩
image

কবির মিয়ার আহত কর্মীদের একজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. কবির মিয়া অভিযোগ করেছেন, তার নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। অপর এক চেয়ারম্যান প্রার্থী এমএম মহিউদ্দিন আহম্মেদ (মুক্ত মুন্সী) ও তার সমর্থকরা খান্দারপাড় বাজারে তার আনারস প্রতীকের পক্ষে মাইকিং করার ও পোস্টার টাঙানোর সময় চারজনকে মারধর করেছে। অভিযুক্ত এমএম মহিউদ্দিন আহম্মেদ নিজেকে আওয়ামী লীগের স্থানীয় বেশিরভাগ নেতাদের সমর্থন পাওয়া প্রার্থী হিসেবে উল্লেখ করে কবির মিয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
কবির মিয়ার আহত ওই চার সমর্থককে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী মো. কবির মিয়া অভিযোগ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত করে দিয়েছেন। আমি নিজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী এমএম মহিউদ্দিন আহম্মেদ নিজেকে আওয়ামী লীগ সমর্থিত বলে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।'
তিনি আরও বলেছেন, 'খান্দারপাড় ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানসহ উপজেলার বেশ কিছু আওয়ামী লীগ নেতা ভোটারদের মহিউদ্দিনের মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও ভয়ভীতি দিয়ে যাচ্ছে। এছাড়াও ভাবড়াশুর ইউনিয়নের কালিনগর গ্রামের মনোজ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালিয়েছে মহিউদ্দিনের কর্মী-সমর্থকেরা। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেবো।’
এমএম মহিউদ্দিন আহম্মেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘মো. কবির মিয়ার নির্বাচনি প্রচারণায় আমার কোনও লোক বাধা দেয়নি। তবে মুকসুদপুর উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতাই আমার পক্ষে।’

/এএমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম