শ্রীপুরে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে মোটরসাইকেল প্রতীকের ২৮ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৪:০২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:০৮

গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরনবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে ৩২ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর চারজনকে ছেড়ে দিয়ে ২৮ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে (আনুমানিক ১টার দিকে) উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একদল লোক সংঘবদ্ধ হয়ে নির্বাচনি কার্যক্রম করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে। এসময় রাজধানীর তীতুমীর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২৮ জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের কৃষি-সমবায় বিষয়ক সম্পাদক ও মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমীর হামজা ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিনসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।  

স্থানীয়রা জানান, গ্রেফতার ব্যক্তিরা সংখ্যা গরিষ্ঠ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের কর্মী সমর্থক।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক