দেশে কেউ সন্ত্রাস করলে তাদের কঠিন হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন,‘এখন দেশের স্বাস্থ্যসেবাসহ সব বিষয় উন্নত করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিয়েছিল। শেখ হাসিনার সরকার তা আবার উন্নত করতে সক্ষম হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দি, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম , জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এসময় জেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্টেডিয়ামে সমবেত হয় ।







