স্বাধীনতা দিবসে শ্রীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের রেলস্টেশন পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৯:০৯আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:১৬

স্বাধীনতা দিবসে শ্রীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের রেলস্টেশন পরিচ্ছন্নতা অভিযান মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ফ্রেঞ্চ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যা লি শেষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রীপুর রেলস্টেশনের প্ল্যাটফরম পরিষ্কারের কাজ শুরু করে। বস্তা ও ঝাড়ু হাতে তারা ময়লা পরিষ্কার কাজে অংশ নেয়।

স্কুলের পরিচালক ও শিক্ষক শাহান শাহ জীবন বলেন,‘দেশ স্বাধীনের পর আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু বিশ্বায়নের এ যুগে পরিবেশ হুমকির মুখে। আর এ থেকে বেরিয়ে আসতে হলে নিজের পরিবেশ নিজেই পরিচ্ছন্ন রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এবার পরিচ্ছন্ন পরিবেশ গড়তে কাজে লাগাতে চাই। আমরা নিজেরা সচেতন আর সাধারণের মধ্যে এ সচেতনতা তৈলি করতেই আমাদের এই উদ্যোগ। সব বিশেষ দিবসে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশীদ বলেন,‘শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের এই উদ্যোগ যেকোনও দর্শনার্থীকে তার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী