‘যেকোনও সময় খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে আনা হতে পারে’

সাভার প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ২২:১০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:১৭

কথা বলছেন আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি– প্রতিনিধি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনও সময় খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে আনা হতে পারে।’

বুধবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় অবস্থিত বৌদ্ধ মন্দিরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। তিনি যে কারাগারে আছেন, সে কারাগার জাদুঘরে রূপান্তর করা হবে।’

তিনি বলেন, ‘নিরাপদ রাখার জন্য দেশ স্বাধীন করছিলাম আমরা সবাই মিলে। আমাদের লক্ষ্য ছিল একটি অসম্প্রদায়িক দেশ; যেখানে সবাই মিলেমিশে থাকবো।’

তিনি আরও বলেন, ‘কোনোদিনই জঙ্গি-সন্ত্রাস –এগুলো পছন্দ করেনি এদেশের জনগণ। তাই বিভিন্ন সময় এই জঙ্গি-সন্ত্রাসীরা আন্দলনের নামে অপতৎপরতা চালালে দেশের মানুষই বাধা দিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে। শুধু পুলিশ নয়, সব বাহিনীই দেশপ্রেমী। কাজেই সন্ত্রাস-জঙ্গি কোনোদিনই মাথাচাড়া দিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি না।’

এসময় উপস্থিত ছিলেন– দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী