শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ২০:৪৭আপডেট : ১৯ মে ২০২৪, ২০:৪৭

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গত জাতীয় সংসদ নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবিলা করেছি। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রবিবার (১৯ মে) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এদেশে। তারপরও তিনি দেশে ফিরে এসেছেন। আমার পরিবারকে নির্মম হত্যা করলে সেদেশে আমি ফিরতাম না। আমি ভাবতাম, দেশে গিয়ে লাভ কী? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়। শুধু সরকারের নয়, দলের পক্ষ থেকেও অনেক বাধায় পড়তে হয়।

বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা দেশকে এ অবস্থায় নিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাশিয়া- ইউক্রেনে যুদ্ধ হচ্ছে। আমরা তাতে জড়িত না থাকলেও ভুক্তভোগী। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি। আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। এটাও বিরাট চ্যালেঞ্জ। আমাদের মোকাবিলা করতে হবে।

দেশের সবাই আওয়ামী লীগ করে না মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, কেউ কেউ বিএনপি করে। আবার অনেকে নিরপেক্ষ আছে। আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা। এটা তখনই সম্ভব, যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু 
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু 
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন