রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ২১:০১আপডেট : ১৯ মে ২০২৪, ২৩:৪৪

মিয়ানমারের রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাউং শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার শহরটিতে অবস্থিত সেনাবাহিনীর কৌশলগত সামরিক কমান্ড সেন্টার দখলের দাবি করেছিল গোষ্ঠীটি। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

আরাকান আর্মি বলেছে, কমান্ড সেন্টার দখলের পর শহরটিতে থাকা সেনাবাহিনীর শক্ত ঘাঁটিগুলোও দখল করা হয়েছে। 

ইরাবতীর খবরে বলা হয়েছে, বুথিডাউং শহরের বাইরে লড়াই চলমান রয়েছে। পিছু হটতে থাকা সেনাদের তাড়া করছে আরাকান আর্মির যোদ্ধারা।

জান্তা সেনাদের পালিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে আরাকান আর্মি। 

চলতি সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীটি চারটি পদাতিক বাহিনীর ব্যাটালিয়ন সদর দফতর ও দুটি সীমান্ত ঘাঁটি দখল করার দাবি করেছে।

২ মে আরাকান আর্মি সেনাবাহিনীর একটি অপারেশনস কমান্ড দখল করেছে। এ সময় তারা এক ডেপুটি কমান্ডারসহ শতাধিক সেনাকে আটক করেছিল। ৩ মে তারা আরেকটি ব্যাটালিয়ন সদর দফতর দখল করেছিল। ৬ মে শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু ধ্বংস করে জান্তা সেনারা।

এর আগে মার্চ ও এপ্রিলে বুথিডাউংয়ে পদাতিক বাহিনীর তিনটি ব্যাটালিয়ন সদর দফতর করেছিল।

থান্ডওয়ে শহরে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষ চলছে। 

গত বছর নভেম্বরে সেনাবাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৮০টি সেনা ঘাঁটি, বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং রাখাইনের ১৭টির মধ্যে সাতটি শহর দখল করেছে। 

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের