জাবি ছাত্রলীগের পাঁচজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

সোয়াইব রহমান সজীব, জাবি
৩০ মার্চ ২০১৯, ২১:৫৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:৫৮





জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে এক তরুণের টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ওই তরুণকে মারধর ও পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে তারা। শনিবার (৩০ মার্চ) ভোরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার মনির (৩০) বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক আলমগীর হোসেনের জামাতা।
অভিযোগে বলা হয়েছে, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে শনিবার ভোরে মনির হোসেন তার শ্বশুরের বাসা থেকে বের হন। বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় অবস্থানকালে কয়েকজন ছাত্রলীগকর্মী তাকে আটক করে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তাকে ইজিবাইকে করে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যান। সেখানে তারা মনির হোসেনকে ঘণ্টাব্যাপী লোহার চেইন দিয়ে নির্যাতন ও তার স্ত্রীর কাছে ফোনে ১ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে যান। উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের কর্মীরা পালানোর চেষ্টা করেন। কর্মচারীরা তিনজনকে আটক করে মারধর করেন। দুজন পালিয়ে যান। পরে আটক তিনজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন কর্মচারীরা।
আটককরা হলো, আ ফ ম কামালউদ্দিন হলের ৪৪তম আবর্তনের (ব্যাচ) সঞ্জয় ঘোষ (নাটক ও নাট্যতত্ত্ব), মীর মশাররফ হোসেন হলের ৪৫তম আবর্তনের আল রাজী (সরকার ও রাজনীতি) ও শহীদ রফিক জব্বার হলের ৪৫তম আবর্তনের রায়হান পাটোয়ারি (ভূতাত্ত্বিক বিজ্ঞান)। এর আগেও ছিনতাইয়ের দায়ে রায়হান পাটোয়ারির ওপর দুবছরের বহিষ্কারাদেশ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
পলাতক দুজন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাহ মুসতাক সৈকত (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ও মীর মশাররফ হোসেন হলের মোকাররম শিবলু (দর্শন)। তারা দুজনই ৪৫তম আবর্তনের শিক্ষার্থী।
অভিযোগের প্রসঙ্গে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদের মধ্যে সঞ্জয় ছাড়া বাকিদের চিনি না। বাকিরা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। বিচারের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবো।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আটক তিনজনকে জবানবন্দি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীকাল রবিবার ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে। সভায় বিষয়টি তোলা হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ