বালু নদীতে নিখোঁজ আর্কিটেক্টের লাশ উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৯:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:০৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার বন্ধু ও বান্ধবীদের নিয়ে বেড়াতে গিয়ে বালু নদীতে ডুবে নিখোঁজের দু’দিন পর রবিবার দুপুরে মাহবুব হাসান জুয়েল (৪৩) নামে এক আর্কিটেক্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘটে এ ঘটনা।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মৃত মুসলিম আলীর ছেলে আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েল ও তার বন্ধু আবিদ হাসান তাদের দুই বান্ধবীসহ জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৭-১৪৬৮) নিয়ে পূর্বাচল উপ-শহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘুরতে আসে। রাত ১১টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তলিয়ে যাওয়া জিপ গাড়িসহ আবিদ হাসান, বান্ধবী শাহিদা আক্তার দোলা ও জাকিয়া সুলতানাকে উদ্ধার করলেও আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েলকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার রাতে অপহরণের অভিযোগ এনে নিখোঁজ আর্কিটেক্টের স্ত্রী শারফিন আফরোজ উদ্ধার হওয়া ওই তিনজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে রবিবার দুপুর দুইটার দিকে বালুনদী থেকে নিখোঁজ মাহবুব হাসান জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

অপরদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ শ্রমিক জুয়েলের (২৪) লাশ রবিবার দুপুরে নদীর ৫নং ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’র ডুবুরিরা উদ্ধার করেছেন।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হেকিম আজাদ জানান, সিমেন্টবাহী ট্রলারের নিখোঁজ শ্রমিক জুয়েলের লাশ রবিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। পুলিশ সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ