বুড়িগঙ্গায় নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৩:৪৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৩:৪৬

বুড়িগঙ্গায় নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- সাব্বির হোসেন(১৮) ও মো. তুহিন (২০)। রবিবার (৩১ মার্চ) রাত ১২টায় খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহত সাব্বির ও তুহিনসহ ছয় বন্ধু কামরাঙ্গীরচর এলাকা থেকে রবিবার ৪টার সময় নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে আসে। তারা একপর্যায়ে খোলামোড় খেয়াঘাটের কাছাকাছি আসলে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।এতে অপর চার বন্ধু সাঁতরিয়ে পাড়ে উঠলেও সাব্বির ও তুহিন পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সাব্বির হোসেনের বাবার নাম মো. শহিদুল ইসলাম। তার বাসা রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর গ্রামে। অপরদিকে নিহত তুহিনের বাবার নাম মো. আফজাল হোসেন। তার বাড়ি শরিয়তপুর জেলার ডামুঢ্যা থানার জায়ল গ্রামে। সে কামরাঙ্গীরচরের রসুলপুর গ্রামে রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতো।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের