টাঙ্গাইলে ‘ভূয়া’ প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-১২। তার নাম মির্জা সোহান (২২)। বুধবার (৩ মার্চ) রাতে জেলা শহরের সাবালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বাসাইল উপজেলার ময়থা গ্রামের মির্জা সেলিমের ছেলে। থাকতো টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায়। টাঙ্গাইল র্যাব-১২ এর সিপিসি-৩ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার একটি তিন তলা ভবনের রুমের ভিতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মির্জা সোহানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসচক্রের একজন সক্রিয় সদস্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোহানকে আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল, দুটি সিম কার্ড, ভূয়া প্রশ্নপত্রের ৩৫টি স্ক্রিন শর্ট উদ্ধার করা হয়।








