আন্দোলনের মুখে যৌন নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১১:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:০৩

আন্দোলনের মুখে যৌন নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীকে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যৌন নিপীড়নে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। রবিবার (৭ এপ্রিল) বিকালে সিন্ডিকেটের সভা ডেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুর রহিম খানকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ঈশিকা রায় ও এসিসিই বিভাগের সভাপতি ড. মো. কামরুজ্জামান। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত রিপোর্ট এবং সুপারিশ রেজিস্টার প্রফেসার ড. মো. নুরউদ্দিন আহমেদের কাছে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসার ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আক্কাস আলীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সভাপতির দায়িত্ব থেকে তার দেওয়া অব্যাহতি গ্রহণ করে তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো। ভুক্তভোগী ছাত্রীদের কোনোভাবে যেন হয়রানি করা না হয় তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এর আগে সিএসই বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীর বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুকে বিভিন্ন পোস্ট দৃষ্টি আকর্ষণ করে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস