নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৫:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৫:২৪

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচার দাবিতেনংসিংদীর পলাশে মানববন্ধন ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধনে করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংস্থাটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যার তীব্র নিন্দা এবং সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ জয়গা থেকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে।

সংগঠনটির পলাশ শাখার সাধারণ সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি ও জিয়াউর রহমান জয়সহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের