সখীপুরে বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ স্টল, সচেতন মহলের ক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১১:১২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১১:১৩

সখীপুরে বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ স্টল, সচেতন মহলের ক্ষোভ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা চলছে। এতে দর্শক সমাগম উল্লেখযোগ্য হলেও দেখা যায় এরমধ্যে বেশ কিছু স্টলের নাম অশালীন ও কুরুচিপূর্ণ। এতে করে দর্শনার্থীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এসব কুরুচি চিন্তা ধারার জন্য সম্পূর্ণ মেলাটি গুরুত্ব হারাবে মনে করেন সচেতন মহল।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় কিছু স্টলের ব্যানারে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। এতে করে তাদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত ওই স্টলগুলোর ব্যানার সরিয়ে ফেলার দাবি জানান।
সখীপুরে বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ স্টল, সচেতন মহলের ক্ষোভ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, ‘বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। লেখাগুলো খুবই অলাশীন ও কুরুচিপূর্ণ। ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বৈশাখী মেলার আয়োজন। আর সেটা যদি বিকৃত হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কী শিখবে? প্রশাসনের আয়োজনে মেলায় এ লেখাগুলো কোনওভাবেই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওই ব্যানারগুলো দ্রুত সরিয়ে ফেলার প্রয়োজন।’
এ ব্যাপারে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘বিষয়টি চোখে পড়েনি। আমি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের