গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
১৬ এপ্রিল ২০১৯, ০২:১৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০২:১৮

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মুন্নি আক্তার (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণী নিহত হয়েছে। এ সময় আহত হন মোটরসাইকেলটির আরও এক নারী আরোহী ও চালক। সোমবার (১৫ এপ্রিল) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পিংগুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিতহ মুন্নি আক্তার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের মুরাদ শেখের মে‌য়ে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ আসছিলেন দুর্ঘটনায় পতিতরা। কাশিয়ানী লিংক রোড থেকে পিংগুলিয়ার কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। তা‌দের কা‌শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌লে, কর্তব্যরত চি‌কিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা ক‌রেন।

ওসি আরও জানান, আহত নারী ও চালককে কা‌শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম