গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাড়াটিয়ার হাতে মালিক খুন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৯:২২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:২২

লাশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বকেয়া দোকান ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়ার হাতে মালিক খুন হয়েছেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের জলকার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ভাড়াটিয়া এইচএম মাসুদুর রহমার সোহাগকে (৩০) গ্রেফতার করেছে।  সোহাগ মানুর আপন খালাতো ভাই। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.শাহাদত হোসেন মিয়ার মেঝ ছেলে সৌদি প্রবাসী মো.শামছুল আলম মানু তার ভবনের নিচ-তলায় একটি দোকান ভাড়া দেন। যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো.মনিরুজ্জামানের ছেলে এইচ এম মাসুদুর রহমান সোহাগ দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করছিল।

সম্প্রতি তিনি সৌদি থেকে দেশে এসেছেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি সোহাগের কাছে বকেয়া দোকান ভাড়া চাইতে যান। তখন ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটা-কাটি হয়। এর এক পর্যায়ে ভাড়াটিয়া সোহাগ রড দিয়ে মালিক মানুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা মানুকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত)ফিরোজ আলম জানিয়েছেন, খুনের অভিযোগে মানুর খালাত ভাই সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বকেয়া দোকান ভাড়া নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক