টোকেন দিয়ে অটোরিকশা থেকে যুবলীগ নেতার চাঁদা আদায়ের অভিযোগ

সাভার প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৫:৩২আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:৫৬

সাভার স্ট্যান্ডে রাখা সিএনজি আশুলিয়ায় টোকেন দিয়ে অটোরিকশা ও মাহেন্দ্র থেকে যুবলীগ নেতা কবির সরকার ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নরসিংহপুর থেকে কাসেমপুর এলাকা পর্যন্ত চলাচলরত অটোরিকশা থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এছাড়া লেগুনা, মিনিবাস ও মাহিন্দ্র থেকেও ৫০-১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়।

মনির ও জামান বলেন, যুবলীগ নেতার লোকজনকে টাকা দিলে তারা অটোরিকশায় একটি টোকেন নম্বর লিখে দেওয়া হয়। ওই টোকেন না থাকলে কেউ নরসিংহপুর-কাসেমপুর সড়কে অটো চালাতে পারে না। এছাড়াও টাকা না দিলে তাদের অটোরিকশা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে কাসেমপুর পর্যন্ত সড়কে দুই শতাধিক অটোরিকশা চলাচল করে। প্রতিদিন এসব রিকশা থেকে ৫০ টাকা ও মাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের লোকজন। এমনকি আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে চলাচলরত দেড় শতাধিক মিনিবাস ও লেগুনাকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। এছাড়াও কাসেমপুর সড়ক দিয়ে চলাচল করা প্রায় অধর্শত মাহিন্দ্রকে ১০০  টাকা চাঁদা দিতে হয়। এ হিসাবে, অটোরিকশা, মাহিন্দ্র, মিনিবাস ও লেগুনা থেকে মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা তোলা হয়।

এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মাহিন্দ্র থেকে টাকা আদায়ের দায়িত্বে থাকা লাইন ম্যান বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিটি মাহিন্দ্র থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। দিন শেষে ওই টাকা যুবলীগ নেতা আপেলের হাতে তুলে দেই। এছাড়াও প্রতি মাসে প্রতিটি মাহিন্দ্র থেকে জমা বাবদ ১২০০ টাকা এবং ভর্তির (সড়কে মাহেন্দ্র চালানোর অনুমতি) জন্য ৫ হাজার টাকা নেওয়া হয়।’

সাভার স্ট্যান্ডে রাখা অটোরিকশা এছাড়াও নরসিংহপুর এলাকায় যুবলীগ নেতা বেলায়েত, রাসেল ও সোহেল এসব যানবাহন থেকে টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

হান্নান নামের এক লেগুনা চালক বলেন, তিনি বাইপাইল থেকে আশুলিয়া বাজার এলাকা পর্যন্ত লেগুনা চালান।  তিনি প্রায় পাঁচ বছর ধরে এই রুটে লেগুনা চালান। নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় তাকে প্রতিদিন ৫০ টাকা চাঁদা দিতে হয়। যুবলীগ নেতার লোক সোহেল এই টাকা নিয়ে যায়।

কবির ও মুকছেদ নামের দুই অটোরিকশা চালকের অভিযোগ, তারা  মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে টাকা আয় করেন। প্রতিদিন অটোরিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চালাতে অনেক সময় হিমশিম খেতে হয়। অথচ যুবলীগ নেতার লোকজন প্রতিদিন তাদের কাছ থেকে ৫০টাকা ও প্রতিমাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন তারা।

একাধিক অটোরিকশা চালকরা অভিযোগ করে আরও বলেন, ‘যুবলীগ নেতার লোকজন স্থানীয় প্রভাবশালী। তাদেরকে নিয়মিত চাঁদা না দিলে অটোরিকশা চালানোই বন্ধ করে দেওয়া হয়। আর তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে তো এলাকায় থাকতে দিবে না।’

সাভার স্ট্যান্ডে রাখা অটোরিকশা তবে এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, ‘এ ধরনের বিষয় তার জানা নেই। তবে তার দলের কেউ চাঁদা আদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম