হরিরামপুরে উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে সাময়িক বরখাস্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৩:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:৩৫

মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাশহুদ করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নানা অপকর্ম, অনৈতিক সম্পর্ক ও শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্ত্রী জেসমিন আক্তার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে  তাকে বরখাস্ত করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চলতি বছরের মার্চ মাসের ৩১ তারিখ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব মো.আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মাশহুদকে সাময়িক বরখাস্ত করা হয়। জেসমিন আক্তার জানান, ২০১৮ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখ মানিকগঞ্জের  হরিরামপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মাশহুদ করিম এর সঙ্গে তার বিয়ে হয়। তারা দু’জনই তালাকপ্রাপ্ত ছিল। বিয়ের কিছুদিন পর জানতে পারে তার একটি ছেলে আছে এবং পূর্বের স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ  আছে।

পরে তিনি আরও জানতে পারেন আগের চাকরিস্থলে বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে  মাশহুদের অবৈধ সম্পর্ক ছিল। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মেয়েদের সঙ্গে তার পরকিয়া প্রেমে সম্পর্ক রয়েছে। এসব বিষয়ে বাঁধা দিলে সে তাকে ভিন্নভাবে শরীরিক নির্যাতন করতো। এছাড়াও তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়। পরে গত ২০১৮ সালের আগস্ট মাসের ২৫ তারিখে তাকে ডিভোর্স দেয়।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোৎস্না খাতুন বলেন, ‘ওই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময় তিনি প্রচলিত বিধি মোতাবেক  খোরাকি ভাতা পাবেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের