বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৫:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:০৪

বক্তব্য রাখছেন দিপুমনি

বিএনপি জামায়াত দীর্ঘদিন ধরে ও নানাভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,‘দেশের মানুষ অসাম্প্রাদায়িক ধ্যান ধরণায় বিশ্বাস করে। তাই আমাদের দেশে এ ধরণের জঙ্গীবাদের আশ্রয়-পশ্রয়ের সুযোগ নেই। আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দল নানাভাবে জঙ্গীবাদকে আশ্রয়-প্রশয় দিচ্ছে। তাই একসময় এর উত্থান ঘটেছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এসব বিষয় যেভাবে মোকাবেলা করেছেন তা সারা বিশ্বের প্রশংসীত হয়েছে। দেশের মানুষ সক্রিয়ভাবে সহযোগীতা করছে বলেই, এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এসময় তিনি শ্রীলংকায় নিহত মানুষের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

এবারের ক্রিকেট লীগে চাঁদপুর জেলার ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব ও ইয়ুথ ক্লাব অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম