কেরানীগঞ্জের হিজলতলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১৩:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৫৬

প্লাস্টক কারখানায় আগুন

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলায় একটি অনটাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের শকসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কারখানা কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ৮টায় প্রাইম পেইড লিমিটেড নামে একটি অনটাইম প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার মফিজ উদ্দিন জানান,ধারনা করা হচ্ছে কারখানার একটি মেশিনের বৈদ্যুতিক শকসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর আশেপাশের মানুষ ও কারখানার শ্রমিকরা প্রথমদিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। আগুনে কারখানায় উৎপাদিত সব প্লাস্টিক পণ্য, দামী মেশিনপত্র ও কারখানায় রাখা বিভিন্ন কাঁচামালসহ কারখানাটি পুড়ে যায়। এদিকে আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড়ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।

কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ(ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক