মানিকগঞ্জে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও ৪৩ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৬ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল জানান, শহরের দুধবাজার এলাকায় মেসার্স নারায়ণ এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ ৪৩ কেজি খেজুর জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেউথা ঘাটে অবৈধ প্রক্রিয়ায় মুড়ি প্রক্রিয়াকরণের দায়ে বিথী ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা








