স্কুলছাত্রীর নগ্ন ছবি ধারণ, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
১১ মে ২০১৯, ২২:৩৪আপডেট : ১১ মে ২০১৯, ২৩:১৪

রাজবাড়ী

রাজবাড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হারুন সেখ (৩০)।

শুক্রবার (১০ মে) সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রধান আসামি হারুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। হারুন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মান্নান সেখের ছেলে।

মামলার অপর আসামিরা হলো, একই এলাকার মুকুন সরদারের ছেলে রিপন সরদার (২৫) ও রশিদ সেখের ছেলে তৈয়ব সেখ (৩০)।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৭ মে) রাত ৮টার দিকে ওই ছাত্রী বাড়ির টিউবওয়েলে ওজু করতে যায়। তখন পাশের রাস্তা দিয়ে হারুন, রিপন ও তৈয়ব যাচ্ছিল। তারা হঠাৎ করেই ওই টিউবওয়েলের কাছে আসে এবং মেয়েটিকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে জোরপূর্বক প্রথমে রিপন ও তৈয়ব এবং পরে হারুন মোবাইল ফোনে তার নগ্ন ছবি ধারণ করে। পরে তারা দুই দিনের মধ্যে ২০ হাজার টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তখন স্থানীয় মুসল্লিরা নামাজের জন্য এলে তারা পালিয়ে যায়।
ওই ছাত্রীর অভিযোগ, হারুন, রিপন ও তৈয়ব বখাটে। তারা এলাকায় অনেক মেয়ের জীবন নষ্ট করেছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবী: সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মুসল্লিদের ঢল
ঈদে মিলাদুন্নবী: সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মুসল্লিদের ঢল
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য