গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৬:১৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:১৩

বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার

বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা মহাসিন মিয়াকে(৫০) গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ। মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজার থেকে তাকে প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রতারক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা সাদিয়া আক্তারের বিকাশ একাউন্টের পিনকোড চুরি করে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।এ ঘটনায় ওই নারী পুলিশের কাছে একটি অভিযাগ দায়ের করেন। আভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্রাকিং করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাজার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি রেজিস্ট্রার ও ২০ হাজার টাকাসহ বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা মহাসিন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, ওই প্রতারক বিভিন্ন লোকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাকসহ বিকাশ কর্মকর্তা সেজে পিন কোড চুরি করে প্রতারনা করে আসছিল। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম