মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১১:১৪আপডেট : ১৫ মে ২০১৯, ১২:১৬

গ্রেফতার

নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় টিভি দেখার কথা বলে বাসায় নিয়ে মোবাইলে পর্ণ ভিডিও দেখিয়ে মাদ্রাসার দুই ছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজকে (৩৮) মঙ্গলবার দুপুরে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন এক শিশুর মা।

গ্রেফতার রিয়াজ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার পশুরী বুনিয়া এলাকার বেলায়েত আলী শিকদারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ওই দুই শিশুর মায়েরা স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। তারা স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। প্রতিদিন ওই দুই শিশুকে বাসায় রেখে মায়েরা কাজ যেতেন। এ সুযোগে প্রতিবেশী ও স্থানীয় অটোগ্যারেজের ম্যানেজার রিয়াজ টিভি দেখার কথা বলে ওই দুই শিশুকে তার বাসায় ডেকে নিয়ে যায়। পরে ওই শিশুদের তার মোবাইল ফোনে পর্ণ ভিডিও দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।  রিয়াজ দুই শিশুকে ধর্ষণের চেষ্টাও করে। সে গত ৮, ৯ ও ১০ মে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের ধর্ষণের চেষ্টা চালিয়ে যৌন হয়রানি করেছে। যৌন হয়রানির বিষয়টি এক শিশু প্রথমে তার মাকে জানায়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত রিয়াজকে আটক এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসীম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রিয়াজকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের