১টি বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

নরসিংদী প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৫:৫৮আপডেট : ২০ মে ২০১৯, ১৯:০৪

অস্ত্রসহ গ্রেফতার আ.লীগ নেতা

নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তল ও দেশি অস্ত্রসহ আজহার খন্দকার (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১১। আটক আজহার খন্দকার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার (১৯ মে) রাতে ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ সিপিএসসি, আদমজীনগর ও নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল রবিবার গভীর রাতে পলাশের ডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রসহ মো. আজহার খন্দকারকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ভরা ম্যাগাজিন, একটি ধারালো কিরিচ, দু’টি চাইনিজ কুড়াল, একটি হাইসা ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আজহার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাঙ্গা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে কেউ প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। এসব কারণে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। নরসিংদীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের