লঞ্চঘাটের টয়লেট থেকে শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৪ মে ২০১৯, ২১:১৯আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৩০

লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলা থেকে অজ্ঞাত এক শিশু ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে এ দুই লাশ উদ্ধার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ে কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটে দু’টি লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে নরসিংদী সদর মডেল থানার পুলিশ টয়লেটের ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসপি মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘নরসিংদী থেকে ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরসহ অন্য স্থানে লঞ্চ চলাচল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে লাশ দু’টি টয়লেটে ফেলে গেছে হত্যাকারীরা।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের