কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের স্রোত

মাদারীপুর প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ১৪:২১আপডেট : ০৯ জুন ২০১৯, ১৪:২১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের স্রোত

ঈদ শেষে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের  স্রোত। রবিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা কর্মস্থল ঢাকার উদ্দেশে ছুটছেন। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন কর্মজীবী মানুষ।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ’র পরিদর্শক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে অতিরিক্ত যাত্রী ও যানবাহন সামাল দিতে তৎপর রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি),বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ’র পরিদর্শক আক্তার হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে প্রশান সতর্ক অবস্থায় রয়েছে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম সার্বক্ষণিক কাজ করছে ।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক উত্তম কুমার শর্মা বলেন, ‘ঘাটে যাত্রী ও যানবাহনের ভীড় সামলাতে পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম