নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০১৯, ০৮:৫২ আপডেট : ১০ জুন ২০১৯, ০৮:৫৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুসরাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা স্বপ্না আক্তার। রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে মিনারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বন্দরের মুছাপুর ইউনিয়নের দক্ষিণ কুলচরিত্র গ্রামের নাসিরউদ্দিনের স্ত্রী স্বপ্না আক্তার ননদ ও দুই সন্তানকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে বের হন। সকাল ১০টার দিকে অটোরিকশাটি লাঙ্গলবন্ধ-নবীগঞ্জ সড়কের মিনারবাড়ির ডুমুরতলা এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে একটি মাইক্রোবাস আসতে দেখে দুর্ঘটনা এড়াতে অটোচালক তাৎক্ষণিক ব্রেক করেন। এতে শিশু নুসরাত ও তার মা সিএনজি থেকে ছিটকে পড়ে। পরে মাইক্রোবাসটি তাদের চাপা দিলে মা-মেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।
নুসরাতের দাদা সুলতান বাবুর্চি জানান, সিএনজি থেকে ছিটকে মাক্রোবাসের নিচে চাপা পড়ে নুসরাতের মৃত্যু হয়েছে। পুত্রবধূর অবস্থাও আশঙ্কাজনক।
তবে বন্দর থানার (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুটি অটোর সংঘর্ষে মা- মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস আসছিল। ওই মাইক্রোবাসে বন্দর থানার এসআই আনোয়ার ছিলেন। দুর্ঘটনার পর আনোয়ার স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান। শিশুটি মাইক্রোবাসের নিচে চাপা পাড়েনি। রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পায়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে। এসএই আনোয়ার ওই বাসাতে আছে। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি রবিবার
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি রবিবার
‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির
‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির
দুর্গাপূজার মণ্ডপে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
দুর্গাপূজার মণ্ডপে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে