‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সরকারের উদ্দেশে তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

তিনি আরও বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরুপ যেকোনও কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনও অবকাশ নেই।

/এএইচএস/এম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী
আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত নেতা আটক
আর কত দিন এ ধরনের খেলা চলবে, প্রশ্ন জামায়াত আমিরের
সর্বশেষ খবর
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
এক জেলায় ভেরিফিকেশনে বাদ ১০৬ জন, কৃষক বাবা বললেন ‘রাজনীতি করি না, অপরাধটা কী’
এক জেলায় ভেরিফিকেশনে বাদ ১০৬ জন, কৃষক বাবা বললেন ‘রাজনীতি করি না, অপরাধটা কী’
রাইডশেয়ারিং মোটরাসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ বিদেশি নাগরিক নিহত
রাইডশেয়ারিং মোটরাসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ বিদেশি নাগরিক নিহত
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত