কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১৯:৩৯আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৪০

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম সাব্দুল (৫০)। বুধবার (১২ জুন) সকাল ১১টায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি শেরপুর জেলা সদর থানার ঘুঘরাকান্দি এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, স্ত্রীকে হত্যার দায়ে শেরপুর থানার একটি মামলার আসামি সাব্দুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাব্দুল ২০০২ সালের ২৩ জুন থেকে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বর তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি এ কারাগারেই বন্দি ছিলেন। বুধবার (১২ জুন) ভোরে বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাব্দুলকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম