সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২৩:৫৮আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:৫৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম ফরহাদ হোসেন (২২)। বুধবার (১২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় মেঘনা গ্রুপের নতুন প্রজেক্টে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ফরহাদ পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের  ফিরোজ মিয়ার ছেলে।

ফরহাদের বন্ধু আবুল জানান, ফরহাদ বুধবার সকালে ইসলামপুর মেঘনা গ্রুপের নতুন প্রজেক্টে ওয়েলডিংয়ের কাজ করতে আসে। কাজের সুবিধার জন্য তারা ৬ শ্রমিক মিলে একটি লৌহার টেবিল একস্থান থেকে অন্যস্থানে নেওয়ার সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে টেবিলের একটি অংশ জড়িয়ে যায়। এ সময় ফরহাদের পায়ে পানি ভেজা জুতা থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মেঘনা গ্রুপের শ্রমিক ফরহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি